সর্বশেষ সংবাদ ::

ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি বগুড়ার উদ্যোগে আসিফ সিরাজ রব্বানী ও সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে সংবর্ধনা প্রদান

বগুড়া সংবাদ : গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি বগুড়ার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় আসিফ সিরাজ রব্বানী এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও বিসিবির রাজশাহী বিভাগীয় কাউন্সিলর হিসেবে মনোনীত হওয়ায় সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু, সদস্য রাজু হোসেন পাইকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী শাহাবউদ্দিন শওকত, শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়ার ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সিরাজুল ইসলাম সাজু, জেলা ক্রিকেট কোচ রিফাত হোসেন, রাশেদ আহম্মেদ, জেলা নারী ক্রিকেট কোচ নুপুর ও বৃষ্টি, অভিভাবক প্রতিনিধি প্যাটেলসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবি।
অনুষ্ঠানে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বগুড়ার প্রতিনিধি রিয়াদ শেখ এবং অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলে ডাক পাওয়া ৫ জন ক্রিকেটারকেও সংবর্ধনা প্রদান করা হয়।

Check Also

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়া  সংবাদ : “উন্নয়ন পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *