সর্বশেষ সংবাদ ::

‎বগুড়ায় ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে  ‎গিয়ে এক মহিলা মৃত্যু 

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলীতে বৈশাখী ঝড়বৃষ্টি সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে আমিনা বেওয়া (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

‎সোমবার সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আমিনা বেওয়া ঐ গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী। এছাড়া ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর ও গাছপালার‌ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎এলাকাবাসী জানান, সকালে বৈশাখী ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যান আমিনা বেওয়া। এ সময় ঝড়ে আমগাছের বড় ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ বাড়িতে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

‎এছাড়া বৈশাখী ঝড়ে গাবতলী মহিলা কলেজের টিনের চালা, বেড়াসহ বিভিন্ন স্থানে গাছপালা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Check Also

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় ৬০ বছরের কারাদণ্ড

বগুড়া  সংবাদ : বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় নুর ইসলামকে (৪০) ৩০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *