সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সড়ক দুর্ঘটনায়  বাবা-মেয়ে নিহত

 

বগুড়া সংবাদ : বগুড়ায় অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিছুর রহমান (৩৫)ও তাঁর ৪ বছরের মেয়ে পুষ্প নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী আয়েশা বেগম। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনিছুর রহমান রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন।

জানা গেছে, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন আনিছুর রহমান। সকাল সাড়ে ছয়টার দিকে তাঁদের মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই বাবা আনিছুর ও শিশু পুষ্পর মৃত্যু হয়। আর গুরুতর আহত হন আয়েশা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Check Also

বগুড়ার গাবতলীতে চাঞ্চল্যকর রিতা মজুমদার হত্যা রহস্য উন্মোচন: গ্রেপ্তার ২, হত্যায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার

বগুড়া সংবাদ বগুড়ার গাবতলীর মমিনহাটা গ্রামে ক্লুলেস ও চাঞ্চল্যকর রিতা মজুমদার (৫০) হত্যা মামলার রহস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *