সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নষ্ট ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরি জরিমানা ৮০ হাজার টাকা

বগুড়া সংবাদ : বগুড়ায় হ্যাচিং (অফুটন্ত ) ডিম  ও নষ্ট ডিম ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে মায়ের দোয়া বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে সদর উপজেলার বারোপুর দক্ষিণপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযান নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এসময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করা হয়। এসব অপরাধের প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে বেকারিটির ম্যানেজার পারভেজ বিজয়কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার করেন তিনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, বেকারিটিতে কেক, বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে লোকচক্ষুর আড়ালে হ্যাচিং ডিম ব্যবহার করা হচ্ছিল। এছাড়া ভাঙা ও নষ্ট ডিম পলিথিনে ভরে ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহারের প্রস্তুত করে রাখা হয়েছিল। জব্দ করা হ্যাচিং ডিম ও লিকুইড ডিম জনসম্মুখে ধ্বংস করা হয়।

Check Also

বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস: ২য় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে খেলবে এইচএন বাস্কেটবল একাডেমি

বগুড়া সংবাদ : বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে এইচএন হ্যান্ডবল অ্যান্ড বাস্কেটবল একাডেমি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *