সর্বশেষ সংবাদ ::

ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

বগুড়া সংবাদ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বগুড়ায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে বগুড়া সিটি কর্পোরেশন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন মোঃ তৌফিকুর রহমান। এসময় তিনি বলেন, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধার জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়েছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী যেন স্বল্প মূল্যে চিনি, তেল ও ডাল কিনতে পারেন, সে লক্ষ্যে মহানগরের গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি ট্রাকে ৪০০ জন সাধারণ গ্রাহক কার্ড ছাড়াই সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। ঈদুল আজহার আগ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৪ হাজার প্রান্তিক মানুষ উপকৃত হবেন। প্রয়োজন হলে কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন রাজিয়া সুলতানা, মোঃ মেজবাউল করিম, মোঃ আসাদুজ্জামান, মনিরুজ্জামান মনির এবং আজিজুল হক মঞ্জু প্রমুখ।
জানা গেছে, সোমবার সকাল থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বগুড়া মহানগরের ১০টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ মানুষের কাছে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।
ভোক্তা প্রতি সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, এক কেজি চিনি ৮০ টাকা এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হচ্ছে।

Check Also

বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস: ২য় বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে খেলবে এইচএন বাস্কেটবল একাডেমি

বগুড়া সংবাদ : বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে এইচএন হ্যান্ডবল অ্যান্ড বাস্কেটবল একাডেমি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *