বগুড়া সংবাদ : বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকাল ৫টায় শহরের টিটু মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নাজমুল হুদা পপন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সরকার মুকুল এবং সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনসুর রহমান, সোনা দাস, গোলাম কিবরিয়া বাহার আরো উপস্থিত ছিলেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে ফল ব্যবসার উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শুভেচ্ছা জানানো হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
