সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া সাংবাদিক রায়হানের মায়ের ইন্তেকাল

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক উত্তর কোণ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং উপজেলা যুবদল নেতা আবু রায়হান প্রামাণিকের মাতা রাকসানা বেগম (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রোববার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহ-সভাপতি এম.ডি. শিমুল ও শহীদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Check Also

এসএসসি পরীক্ষায় দুপচাঁচিয়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবারও শীর্ষে

  বগুড়া সংবাদ  : এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এবারও সাফল্যের শীর্ষে রয়েছে বিয়াম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *