বগুড়া সংবাদ : রোববার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ভুগইল বয়রাদীঘি এলাকায় নাগর নদী অভিমুখে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মাশারফ হাসন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মজবাহীজ্জুল আলম চৌধুরী, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. মাশরুবা আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এ কে এম তাফাজ্জল হাসন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মামিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহম্মদ আলী ভূঁইয়া ও প্রভাষক মো. শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবায়দুল ইসলাম সবুজ, পাইকড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ আলম (ঘটু), বিএনপি নেতা আবু তালেব সাকি, জিল্লুর রহমান খান মিটু, বেলাল হাসন, আব্দুস সবুর খান, আমজাদ হাসন, নাছির উদ্দিন, আতাউর রহমানসহ ইউপি সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
