সর্বশেষ সংবাদ ::

বগুড়া মহানগর জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : শুক্রবার সকালে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর পেশাজীবী জোন আয়োজিত ইউনিট দায়িত্বশীল নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার সেক্রেটারি ও পেশাজীবী জোনের পরিচালক অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে এবং পেশাজীবী জোনের টিম সদস্য আসাদুল ইসলাম আসাদের পরিচালনায়  দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। আরো বক্তব্য রাখেন ডা. আজিজুল হাকিম বাপ্পা, আব্দুর রউফ, নুরুল আমিন প্রমুখ।প্রধান অতিথি বলেন ইউনিটের দায়িত্বশীলরা হচ্ছেন সংগঠনের কাজের মূল চালিকা শক্তি। দায়িত্বশীল কর্মীদের চরিত্র সাহাবীদের মত হতে হবে। আমল ও জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি বলেন, জনগণ সংস্কার চায়। সংশোধনের নামে জনগণ অতীতের মতো আর কোনো ধোঁকায় পড়তে চায় না। অতীতে বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে। আর সেই সংশোধন জনগণের স্বার্থে হয়নি, সংশোধন হয়েছে সরকারের ক্ষমতা বৃদ্ধি করতে। তাই আর সংশোধন নয় এবার গণভোটের জনরায় মেনে সংবিধান সংস্কার করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

Check Also

মাদক নির্মূলে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে: রেজাউল করিম বাদশা এমপি

বগুড়া সংবাদ :  দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *