সর্বশেষ সংবাদ ::

কালবৈশাখী ঝড়ে গাবতলীতে দোকানের ওপর গাছ পড়ে পান ব্যবসায়ীর মৃত্যু

 

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলী উপজেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে একটি পানের দোকানের ওপর বিশাল বটগাছ উপড়ে পড়ে উমা চন্দ্র (৫২) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত উমা চন্দ্র উপজেলার চকরাধিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকানেই রাতে ঘুমিয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় বাজার সংলগ্ন একটি পুরোনো বটগাছ উপড়ে গিয়ে উমা চন্দ্রের দোকানের ওপর পড়ে। এতে দোকানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা উমা চন্দ্র গাছের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

দুপচাঁচিয়ায় প্রাথমিক বিদ্যালয় গাল্ডকাপ ফুটবল টুর্ণামটর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ:বগুড়ার দুপচাঁচিয়ায় পৌরসভা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *