সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ২০টি গাঁজার গাছ উদ্ধার

বগুড়া সংবাদ :  বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে ২০টি তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এসআই জমসেদ আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরলতা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে ২০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম পালিয়ে যায়। তিনি হরলতা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তার বাড়ির উঠানে সবজি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন।

এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোনাতলা পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *