সর্বশেষ সংবাদ ::

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফি চিকিৎসাধীন অবস্থায় আর নেই 

বগুড়া সংবাদ: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনসিপির পক্ষ থেকে এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

রাফিয়া রাফি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদ থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়ায় সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছিলেন।

ব্যক্তিগত জীবনে রাফিয়া রাফি দুই সন্তানের জননী। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছা এলাকায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

 

Check Also

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বগুড়ায় দুইটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *