সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে দু-দিনের মাথায় আবারো খুন, এবার স্বামীর হাতে স্ত্রী

 

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে শিল্পী বেগম(৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার বিহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শিল্পী বেগম ওই গ্রামের বাসিন্দা মিন্টু মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ের জননী। তার মেয়ে বর্তমানে স্বামীর সংসার করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরে বুধবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী শিল্পী বেগমকে বেধড়ক মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান শিল্পী।

ঘটনার পর থেকেই অভিযুক্ত মিন্টু পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কাজ চলমান রয়েছে।”

Check Also

বগুড়ায় শিবগঞ্জে মমেনা বেগম হত্যা মামলার দুই আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর মমেনা বেগম (৭০) হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *