সর্বশেষ সংবাদ ::

গাবতলীর নেপালতলী ‘বুরুজ বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্যজনক আগুন

 

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া)  :
বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ‘বুরুজ আদর্শগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে গভীর রাতে  রহস্যজনক ভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে  বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভস্মীভূত হয়েছে। স্থানীয় লোকজন আগুন লাগার ঘটনা পরিকল্পিত ও নাশকতা বলে দাবি করছে।  স্থানীয় লোকজন জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে মিটার বা মেইন সুইচ পুড়ে যায়। সেখানে তেমন কোন আলামত পাওয়া যায়নি।  এলাকাবাসীর অভিযোগ, অফিস কক্ষের ভেতরে নির্দিষ্ট এক জায়গায় কাগজপত্র স্তূপ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা করছে । দরজা ও জানালা বন্ধ থাকা অবস্থায় স্কুলের অফিস কক্ষের ভেতরে আগুন লাগার বিষয়টি রহস্যজনক ও নাশকতা। দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিরোধ চলছিল । গুরুত্বপূর্ণ তথ্য গোপনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছেবলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। স্কুলের নাইট গার্ড রফিকুল ইসলাম রবিন বলেন, আমি রাতে স্কুলের অন্য কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলাম কিছু টের পায়নি। প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, বুধবার (১ এপ্রিল) সকালে আগুন লাগার বিষয়টি জানতে পারি, আগুনে স্কুলের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। উপজেলা শিক্ষা অফিসার তারিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

বগুড়া মাটিডালী বিমান মোড়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য পদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *