সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জ নারী দিবসে নানা আয়োজনে যোগ দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী’

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।

অনুষ্ঠানের শুরুতে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নারীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থেকে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন।

এসময় বক্তব্যে তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ডসহ আরো সরকারী সকল সুবিধা কোন টাউট-বাটপারের পাল্লায় পড়া যাবে না। সম্পুর্ন বিনামূল্যে এসব সুবিধা সরকার জনগণের কাছে পৌছে দিবে।

এসময় তিনি আরো বলেন, নারী শিক্ষায় নানা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। স্কুল ড্রেস, বইসহ নারীদের ডিগ্রী পর্যন্ত ফ্রি পড়াবে সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

Check Also

আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *