সর্বশেষ সংবাদ ::

দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়ার ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: সুস্থ সাংস্কৃতির বিকাশ সাধনের লক্ষ্যে দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলার উদ্যোগে বগুড়া জেলার শতাধিক সাংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ বগুড়ার সারিয়াকান্দি কালিতলা ঘাট থেকে শুরু হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া জেলা সভাপতি এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি শামিউল ইসলাম, গোলাম মোর্শেদ মিলন, দেশীয় সাংস্কৃতিক সংসদ, বগুড়া মহানগর সহ সভাপতি মোঃ মাহবুবুল আলম পাশা, সঙ্গীত পরিচালক রুহুল আমিন, নাট্য পরিচালক আব্দুল মোমিন এবং সাদিকুল ইসলাম, দেশীয় সাংস্কৃতিক সংসদ সারিয়াকান্দি এর সভাপতি সেলিম রেজা, গাবতলী এর সভাপতি রায়হানুল হক, নন্দীগ্রাম এর সভাপতি রুহুল আমিন, দুপচাঁচিয়ার সভাপতি ফিরোজ হোসেন, শেরপুর এর সভাপতি দেলোয়ার হোসেন, ধুনট এর সভাপতি আবুল কাশেম সহ বগুড়ার ১১ টি উপজেলার শতাধিক বাছাইকৃত সাংস্কৃতি কর্মী। নৌভ্রমণ শেষে সুজাইতপুর চরে রশি টানাটানি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সভাপতি নদী ভ্রমণ নিয়ে শিল্পীদের গান রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ক্যাপশন :শনিবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সুজাইতপুর চরে দেশীয় সংস্কৃতিক সংসদ বগুড়া জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও নৌ ভ্রমণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

Check Also

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোনাতলা পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *