সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এক যোগে কাজ করতে হবে। সমাজের রন্ধে-রন্ধে যেই বৈষম্য বিচারহীনতা সৃষ্টি হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি রবিবার বগুড়া সদরের বোর্ডের বাজার স্কুল মাঠে শেখেরকোলা ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত রমজানের তাৎপর্য শীষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শেখেরকোলা ইউনিয়ন আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজার রহমান মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বাসেত, শহর মানব সেবা সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, প্রভাষক হেলাল উদ্দিন।
তিনি আরও বলেন, বদর যুদ্ধআমাদের জানিয়ে দিচ্ছে , সংখ্যা বা অস্ত্রের চেয়ে ঈমান, ধৈর্য ও আল্লাহর ওপর অগাধ বিশ্বাসই বিজয়ের চাবিকাঠি। মাত্র ৩১৩ জন ঈমানের বলে বলীয়ান হয়ে আবু জাহেলের সহস্রাধিক সৈন্যকে পরাজিত করে আর মুসলমানদের বিজয় অর্জিত হয়। কারণ মুসলমানদের মধ্যে ছিল ঈমানী শক্তি, ধৈর্য এবং এক আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বদর যুদ্ধ থেকে শিক্ষা নিতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রোজাদারকে সামান্য কিছু দিয়ে হলেও ইফতার করালে একটি পূর্ণ রোজার সওয়াব পাওয়া যায়, গুনাহ মাফ হয় এবং জাহান্নাম থেকে মুক্তির কারন হয়। পবিত্র কুরআন নাজিলের মাস রমজানে সাধারণ দান, জাকাত- সদাকাহ, ফিদিয়া প্রদান করে আত্মীয়, প্রতিবেশী,অধীনস্থ গরিব রোজাদারদের সাহায্য করাও পূণ্যের কাজ। ইফতার মাহফিলে ১ হাজারের বেশি রোজাদার একত্রে ইফতার করেন।

Check Also

আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *