সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

 

বগুড়া সংবাদ : ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার বগুড়া জেলার জন্য জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর বগুড়া কেন্দ্রীয় (বড়) মসজিদ প্রাঙ্গণে বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতি আয়োজিত নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আ. কাদের।
সভায় জানানো হয়, ইসলামী শরিয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির—এই পাঁচ ধরনের খাদ্যপণ্যের যেকোনো একটি দ্বারা বা এর বাজারমূল্য পরিশোধের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে।
নির্ধারিত হার অনুযায়ী  গম বা আটা (অর্ধ সা/১ কেজি ৬৫০ গ্রাম) : ১১০ টাকা, যব (১ সা/৩ কেজি ৩০০ গ্রাম) : ৫৯৫ টাকা,
খেজুর : ২৪৭৫ টাকা , কিসমিস : ২৬৪০ টাকা ,পনির : ২৮০৫ টাকা।
সভায় সর্বসম্মতিক্রমে ধর্মপ্রাণ মুসলমানদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্য বা তার বাজারমূল্যে ফিতরা আদায়ের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাফিউজ্জামান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বগুড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শায়েখ অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়া। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আঃ জলিল, সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম, মাওঃ এমদাদুল হক, মাওঃ আব্দুল মতিন, মাওঃ আমজাদ হোসাইন রাশেদী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শাহীন রেজা, মাওঃ কুরবান আলী, মাওঃ আব্দুল্লাহ আল আমীন, এছাড়া আরও উপস্থিত ছিলেন মুফতি মোস্তাফিজুর রহমান জামিল মাদ্রাসা, মুফতি আবু হুরায়রা, রওশন শাহ মাদরাসা, মুফতি সাইফুল ইসলাম কারবালা মাদ্রাসা, মুফতি সিয়ামুল ইসলাম ফুলতলা মাদ্রাসা, মাওঃ আব্দুস সামাদ, মাওঃ আব্দুল আলীম আমিনী, মাওঃ আব্দুল হান্নান, মাওঃ রুহুল আমিন, মাওঃ আজাহার আলী, মাওঃ হোসাইন আহম্মদ আব্দুল্লাহ, মাওঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন মাদরাসার আলেম ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *