সর্বশেষ সংবাদ ::

বগুড়ার এরুলিয়া ও রাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জামায়াতের কারা নিয়াতিত ২ শিবির নেতা

বগুড়া সংবাদ : আসন্ন বগুড়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি ইউনিয়নে কারা নির্যাতিত সাবেক ২ ছাত্র নেতাকে প্রার্থী ঘোষনা করেছে জামায়াতে ইসলামী বগুড়া মহানগর। ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক কারা নির্য়াতিত আলাউদ্দিন সোহেল কে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে ও বগুড়া সদর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সারদুল হাসান দিপুকে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এরুলিয়া বাজারে নির্বাচনী কর্মী সভায় আলাউদ্দিন সোহেল কে প্রার্থী ঘোষনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। ইউনিয়ন আমীর মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিনের সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, আবু হুর ফারাজি, শ্রমিক নেতা ইদ্রিস আলী, মোর্শেদুল ইসলাম সুইট, সাবেক শহর সভাপতি আসাদুল্লাহিল গালিব, যুবনেতা শাকিল, আবু হুরায়রা, মেহেদী হাসান, দীন ইসলাম দিলদার প্রমুখ। সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন সোহেল আওয়ামী সরকারের ৬৪ মামলার আসামী। ২০১৪ সালে বগুড়া শহর শাখার সভাপতি ও পরে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টের আইনজীবি হিবেসে কর্মরত রয়েছেন। অপরদিকে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে বগুড়া সদর উপজেলার সাবেক সভাপতি সারদুল হাসান দিপুকে। তিনি মামলা মাথায় নিয়ে মালয়েশিয়া থেকে বিএসসি সাইবার সিকিউরিটিতে লেখাপড়া করেছেন।

Check Also

কাহালুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বগুড়া সংবাদ : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *