সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজ প্রশাসনের উদ্যোগে গত বুধবার বাদ জোহর কলেজের শিক্ষক পরিষদে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও নবীজির জীবনীর ওপর রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল কাদের’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মঞ্জুর কাদের। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক এইচ.এম.শহীদুল ইসলাম, আব্দুস সবুর,সহকারী অধ্যাপক ইয়াকুব আলী প্রমুখ। উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা। বক্তব্যের পর দোয়া শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। দিনগত রাতে বাদ এশা নামাজ শেষে কলেজ মোড়ে গড়ফতেপুর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মাও.শাহ্ ওয়ালিউল্লাহ সিদ্দিকী আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *