সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত সারসহ অসাধু মজুতদারি সিন্ডিকেট বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন

বগুড়া সংবাদ  : বুধবার বিকেলে বগুড়া পর্যটন মোটেলে বগুড়া জেলা জামায়াতের মজলিশে শুরার অধিবেশন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম সরকার, সহকারী সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম রাজু, মাওলানা আব্দুল বাছেত, মিজানুর রহমান। অনুষ্ঠানে ১২ টি উপজেলার আমীর ও সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। জেলা আমীর মাওলানা আব্দুল হক সরকার মজলিসে শূরা অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রকাশ ঘটেছে, তা বাস্তবায়নে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। গণভোটে জনগণের প্রদত্ত রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, চাঁদাবাজি এবং প্রশাসনের দলীয়করণ সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত, নিরপেক্ষ, দক্ষ ও জবাবদিহিমূলক করার জোর দাবী জানান।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসাধু মজুতদারি, সিন্ডিকেট ও বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার আহবান জানান।
একই সাথে তিনি বগুড়া বিমানবন্দর, ২য় যমুনা সেতু, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন এবং নতুন শিল্পনগরী স্থাপনের উদ্যোগ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর তৎপরতা গ্রহণের দাবি জানান।

Check Also

গাবতলীর হাপানিয়া সাগাটিয়া গৃহবধূর ‎চুল কেটে নির্যাতনের অভিযোগ ‎

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া) :  বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহের জেরে ধরে গৃহবধূকে দড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *