সর্বশেষ সংবাদ ::

বগুড়া আদর্শ স্কুলে পবিত্র সীরাতুন্নবী সা: পালিত

বগুড়া সংবাদ  : পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষে বুধবার দুপুরে বগুড়ার বাদুরতলাস্থ আদর্শ স্কুলে হামদ নাত ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র সীরাতুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটির সভাপতি মোস্তাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, মর্জিনা বেগম, রেকসেনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা:)-এর পবিত্র সীরাত চর্চা ও অনুসরণের মাধ্যমে জীবন কে আরো রঙ্গীন করতে হবে। মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য রাহমাতুল্লিল আলামীন হিসেবে প্রেরণ করেছেন। সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির চূড়ান্ত মুক্তির একমাত্র পথ তাঁর নির্দেশিত আদর্শ অনুসরণ করতে হবে। তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়ার আহবান জানান।

Check Also

ধুনটে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে ১৪ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *