সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৩ আসনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন

বগুড়া সংবাদ : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আদমদীঘি উপজেলায় ৬১টি কেন্দ্রে ৬১জন প্রিসাইডিং অফিসার, ৩৩৮টি বুথে ৩৩৮জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬৭৬জন পোলিং অফিসার এবং দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্রে ৫৭জন প্রিসাইর্ডিং অফিসার, ২৮৩টি বুথে ২৮৩জন সহকারী প্রিসাইর্র্ডিং অফিসার ও ৫৬৬জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
এ আসনে মোট ভোটার ৩লাখ ৩৯হাজার ১’শ ৭৩জন। আদমদীঘি উপজেলায় ভোটার ১লাখ ৭৭হাজার ৩’শ ১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮হাজার ৭’শ ৫০ ও মহিলা ভোটার ৮৮হাজার ৫’শ ৫০জন এবং হিজরা ভোটার ১জন। দুপচাঁচিয়া উপজেলায় ভোটার ১লাখ ৬১হাজার ৮’শ ৭২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০হাজার ৫’শ ৯৭জন ও মহিলা ভোটার ৮১হাজার ২’শ ৭৩জন এবং হিজরা ভোটার ২জন। আদমদীঘি উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন এবং দুপচাঁচিয়া উপজেলার ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে বগুড়া-৩ আসন।
এ আসনের আদমদীঘি উপজেলায় ৬১টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ১জন করে পুলিশ সদস্য, ১৩জন আসনার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। ১৩টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ১জন করে পুলিশ সদস্য, ১৩জন আসনার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। ৬টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
এছাড়ও এ আসনে ৮প্লাটুন বিজিবি, ২প্লাটুন র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও সেনাবাহিনীর সদস্যরা টহল প্রদান করবেন। সেই সাথে নির্বাহী মাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Check Also

বগুড়ার গাবতলীতে নানা উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোট চাইলেন এমপি প্রার্থী মিল্টন

বগুড়া সংবাদ  : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: বগুড়া ৭ নির্বাচনী এলাকা গাবতলী – …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *