সর্বশেষ সংবাদ ::

নির্বাচিত হলে যমুনার ভাঙ্গন রোধে ব্যবস্থা নেব: শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ : নির্বাচনী জনসভা, মিছিল  সমাবেশ আর গণসংযাগের মধ্য দিয়ে  সংসদ নির্বাচনের প্রচারনা শেষ হয়েছে। শেষ দিনে বগুড়া সদর সহ বিভিন্ন উপজেলায় প্রচারনায় মুখর ছিল জনপদ। বগুড়া জেলার সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে সোমবার বিকেলে  এক বিরাট নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর ইকবাল হোসেনের সভাপতিত্বে জনসভায়  প্রধান অিিতথর বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া -১ আসনে জামায়াতের প্রার্থী মোঃ শাহাবুদ্দিন। নির্বাচিত হলে যমুনা ও বাঙ্গালী নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে সকল ব্যবস্থা নেয়া হবে এবং কলকারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সন্তাস চাঁদাবজী বন্ধ করা হবে। এতে প্রধান বক্তা ছিলেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। আরো বক্তব্য দেন জেলা আমীর মাওলানা আব্দুল হক সরকার, মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট শাহীন মিয়া, আব্দুল ওয়াহাব, আব্দুল হাকিম প্রমুখ। শেষে  কয়েক হাজার নারী ও পুরুষের একটি বিরাট মিছিলে নেতৃত্ব দেন শাহাবুদ্দিন।

Check Also

বগুড়ায় আখেরী চাহার সোম্বার পালিত

বগুড়া সংবাদ : বুধবার সন্ধ্যায় বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপ আয়োজিত আখেরী চাহার সোাম্ব’ার উপলক্ষে সংস্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *