সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চেয়ারম্যান এ্যাসোসিয়শনের উদ্যেগে দোয়া মাহফিল

oppo_2

বগুড়া সংবাদ : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বগুড়ার শিবগঞ্জে চেয়ারম্যান এ্যাসোসিয়শনের উদ্যেগে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (৫ জানুয়ারি) বাদ যোহর উপজেলা পরিষদে এ মিলাদ ও দোয়া  অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেয়ারম্যান এ্যাসোসিয়শনের সভাপতি ও আটমুল ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম এর  সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন চেয়ারম্যান এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, আব্দুল মোত্তালেব মোল্লা, আলাউদ্দিন, ফাইমা আক্তার,  সচিব হেলাল উদ্দিন, উপজেলা মহিলাদলের সভানেত্রী মিনারা বেগমসহ ইউপি সদস্য, সুধীজন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ সাইদুর রহমান

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *