সর্বশেষ সংবাদ ::

বগুড়া আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের বৃক্ষ বিতরণ

বগুড়া সংবাদ : বুধবার দুপুরে বগুড়া সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ বটতলায় কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপন করা হয়। কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের বগুড়া মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজ শিবিরের সেক্রেটারী সাকিব হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক আবির হাসান, প্রচার সম্পাদক সামিউল হাসান সিহাব, বিজ্ঞান ও সমাজসেবা সম্পাদক আবু তালহা আফনান প্রমুখ। প্রচার সম্পাদক সামিউল হাসান সিহাব জানান, দেশে সবুজ বনায়নের জন্য শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়েছে। প্রাণের কলেজ ক্যাম্পাস কে সবুজে ভরে তোলার জন্য এবার ক্যাম্পাসে ৫০টি বৃক্ষ রোপন করা হয়েছে এবং আরো করা হবে।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *