সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

বগুড়া সংবাদ : “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামানে রেখে বগুড়া শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রদর্শনী উপলক্ষে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ে এসে শেষ হয়।পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান চৌধুরী এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা ফাতেম তুজ- জোহুরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ববি রানী, উপজেলা প্রাণিসম্পদ এস্যোসিয়শেন সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, খামারি
মোছাঃ জহুরা বেগম, মোঃ আকিল মাহমুদ নাহিদ প্রমূখ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে স্থানীয় পশুপালন ও প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ও উদ্ভাবন তুলে ধরা হয়।

Check Also

বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে বগুড়া ফল ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *