সর্বশেষ সংবাদ ::

শেখেরকোলা ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় আবিদুর রহমান সোহেল জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আদর্শ সমাজ উপহার পাবেন

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আদর্শ সমাজ উপহার পাবেন। একবার ভোট দিয়ে দেখেন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চালু হলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। তিনি সোমবার বিকেলে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বোর্ডের বাজারে ইউনিয়ন জামায়াত আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও বোর্ডের বাজারে পথ সভায় একথা বলেন। ইউনিয়ন আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজার রহমান মুকুলের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের সমাজ সেবা সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ বেগ, মুকুল হোসেন প্রমুখ।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *