সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সয়াবিন তেল বাজারে যৌথ অভিযান, ৬ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ :  বগুড়ার রাজাবাজার এলাকায় খোলা (লুজ) ও বোতলজাত সয়াবিন তেলকে কেন্দ্র করে ভোক্তা অধিদপ্তর, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান। অভিযানে সয়াবিন তেলের মজুদ পরিস্থিতি, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি হচ্ছে কিনা এসব বিষয় তদারকি করা হয়।
অভিযান চলাকালে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির দায়ে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ব্যবসায়ীদের সয়াবিন তেলের অতিরিক্ত মজুদ না করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় র‍্যাব-১২, বগুড়া এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

Check Also

বগুড়ায় আল্লামা সাঈদী পরিষদের সিরাতুন্নবী (সা:) পালিত

বগুড়া সংবাদ  : সোমবার দুপুরে বগুড়া নগরীর মফিজ পাগলার মোড়ের একটি মোটেলে আল্লামা সাঈদী পরিষদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *