সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ফল ব্যবসায়ী রবিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়ায় ফল ব্যবসায়ী রবিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় উত্তর চেলোপাড়া এলাকাবাসী এ মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন নিহত রবিনের স্ত্রী রেশনা বেগম, ভাই টুটুন, হৃদয়, মা রোজিনা, এলাকাবাসীর মধ্যে সোনাভান বিবি, আজম, সুলতান, আনিজা, উপহার, কুলছুম, রতন, শহিদ, আরমান সজিব প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে রবিনকে হত্যা করা হয়েছে। এরআগেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এলাকার চিহিৃত সন্ত্রাসী। আমরা এলাকাবাসী এই হত্যার বিচার চাই।
তারা আরও বলেন, আর যেন কোন মায়ের বুক খালি না হয়। হত্যাকারীদের দৃষ্টন্তমূলক শাস্তি হলে সন্ত্রাসীরা অপরাধ করতে সাহস পাবে না। আমরা রবিন হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।
এরআগে গত (৫ এপ্রিল) রাত ৮টার দিকে সদরের ফুলবাড়ী দক্ষিণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ফল ব্যবসায়ী রবিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে। এ ঘটনায় মোট ২১ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় পাঁচজন এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তর করে র‌্যাব।

Check Also

বগুড়া শহরে যুবককে কু’পি’য়ে হ-ত্যা, ১০ লাখ টাকার বিরোধের অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কু’পি’য়ে হ-ত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *