সর্বশেষ সংবাদ ::

‎গাবতলীতে মাদকাসক্ত ছেলের ‎লাঠির আঘাতে পিতা মৃত ‎হত্যাকারী আটক

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি ‎গাবতলী বগুড়া) :
‎‎বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (১৮)’র লাঠির আঘাতে পিতা নজরুল ইসলাম লজু (৪৫) নিহত হয়েছে। পুলিশ হত্যাকারী শিপনকে গ্রেফতার করেছে।
‎ ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের পুর্ব উত্তর কোলাকোপা গ্রামে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত অনুমান ২.৩০ মিনিটে মাদকাসক্ত শিপন নেশার টাকার জন্য ‌পিতা নজরুল ইসলাম লজু’র‌‌ সাথে ঘরের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে শিপন লাঠি দিয়ে তার পিতার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। ‎রাতেই নজরুল ইসলাম লজুকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ‎পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। পুলিশ মালিয়াডাঙ্গা এলাকা হতে হত্যাকারী ছেলে শিপন মিয়াকে গ্রেফতার করেছে।
‎নিহত নজরুল ইসলাম লজু পুর্ব উত্তর কোলাকোপা গ্রামে মোজাহার আলীর ছেলে বলে জানাগেছে।
‎গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান নজরুল ইসলাম লজু মৃত্যু ও হত্যাকারী শিপনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

বগুড়া শহরে যুবককে কু’পি’য়ে হ-ত্যা, ১০ লাখ টাকার বিরোধের অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কু’পি’য়ে হ-ত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *