সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ট্রেনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

বগুড়া সংবাদ :  রোববার দুপুরের বগুড়ার কাহালুর বেলঘরিয়া এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিহাট গামী আন্তঃ নগর (দোলনচাঁপা) ট্রেনে ঝাঁপ দিয়ে মামুন মল্লিক (৪০) নামে এক ব্যক্তি আতœহত্যা করেছে। মামুন মল্লিক কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের মৃত মানিক মল্লিকের পুত্র। প্রতিবেশী লোকজন জানান, মামুন মল্লিক সকালে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে বাড়ী থেকে রাগ করে বের হন। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

Check Also

বগুড়ায় শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের স্মরণে ৭ দিনব্যাপী কর্মসূচি, স্মরণসভা সফল করতে আহ্বায়ক কমিটি গঠন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ গত ১৮ নভেম্বর দিবাগত রাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *