সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি এক লাখ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, পোড়া তেল ও শিল্পকারখানায় ব্যবহৃত লবণ দিয়ে খাদ্য প্রস্তুতসহ নানা অনিয়মের অভিযোগে ‘সাভার ফুড প্রোডাক্টস’-এর রকেট চানাচুর কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় অবস্থিত কারখানাটিতে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া।
জানা যায়, এ অভিযানে কারখানাটিতে চানাচুর তৈরিতে পোড়া তেল ব্যবহার করতে দেখা যায়। এছাড়া ময়লাযুক্ত মেঝেতে চানাচুর ফেলে পা দিয়ে মাড়িয়ে তাতে মসলা মাখানো হচ্ছিল। তৈরি করা খাবার পাখির বিষ্ঠাসহ নোংরা মেঝেতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। স্বাস্থ্যসম্মত এসএস স্টিলের ট্রে ব্যবহার না করে মেঝেতে চানাচুর রেখে মসলা মাখানোর প্রমাণও পাওয়া যায়। কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। খাদ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও ব্যাপক অবহেলা ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘সাভার ফুড প্রোডাক্টস-এর রকেট চানাচুর কারখানায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান নেতৃত্ব দেন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ, ভোক্তা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং এসআরবি-১২ বগুড়ার একটি দল উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

Check Also

দুপচাঁচিয়ায় ৪ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়া সংবাদ :২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *