

বগুড়া সংবাদ : ন্যাশনাল ডক্টর ফোরাম এনডিএফ বগুড়া শাখার সাবেক সভাপতি ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সাবেক আরএমও মানবিক চিকিৎসক ডা. সোলাইমান আলী অসুস্থ হয়ে নিজ বাসভবনের চিকিৎসাধীন আছেন। সোমবার রাতে ডা. সোলায়মান আলী কে দেখতে যান জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান, রাজা বাজার আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল হান্নান, মহাস্থান মাদরাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। নেতৃবৃন্দ চিকিৎসার খোজখবর নেন ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা