সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে কৃষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে স্হানীয়দের মানববন্ধন

 

বগুড়া সংবাদ :  বগুড়ার শাজাহানপুরে সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষকসহ নিরাপরাধ মানুষের নামে মিথ্যা অভিযোগে উদ্যেশ্য প্রনোদিত মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্হানীয় এলাকাবাসী।

সোমবার (৫ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা সোনালী বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া স্হানীয়রা জানান, হাট-বাজারের খাজনা আদায়ের নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় আড়িয়া বাজারের ইজারাদার শাহাদাত হোসেনের প্রতিনিধি আবুল ওহিদ মুরাদ বাদী হয়ে স্হানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষকসহ নিরাপরাধ মানুষের নামে মিথ্যা অভিযোগে হয়রানীমূলক ভাংচুর ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। গ্রামের প্রত্যান্ত এলাকায় এসে এভাবে খাজনার নামে চাঁদাবাজি মেনে নেয়া যায় না। এদেরকে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন‍্যথায় কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

উল্লেখ্য, আড়িয়া বাজারের ইজারাদার শাহাদাত হোসেন ও তার লোকজন গত শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে মানিকদিপা এলাকায় এসে কৃষকদের কাছ থেকে খাজনা দাবী করেন। কিন্তু তারা খাজনা দিতে অস্বীকার করায় উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উত্তেজিত জনগণ ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হয় এবং ইজারাদারের ব্যবহৃত প্রাইভেট গাড়ি ভাংচুর করে আটক করে রাখে। পরে থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন। এঘটনায় ইজারাদার শাহাদত হোসেনের প্রতিনিধি আবুল ওহিদ মুরাদ বাদী হয়ে কৃষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ এজাহারভুক্ত ২০ জন ও অজ্ঞাতনামা আরো ২৫ জনের বিরুদ্ধে থানায় ভাংচুর ও চাঁদাবাজি মামলা দায়ের করেন।

 

Check Also

কাহালুতে ৫ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি মাশরাফ হাসান

বগুড়া সংবাদ : ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *