সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি

 

বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে।

শনিবার রাতে উপজেলার রাতোয়াল দালানবাড়ী পাড়ার মজিবর রহমান ও তার ছেলে দুলাল হোসেনের পৃথক এই চারটি গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মজিবর রহমানের ছেলে দুলাল হোসেন জানান,প্রতিদিনের ন্যায় তিনি এবং তার বাবা শনিবার সন্ধায় বাড়ী সংলগ্ন পৃথক গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। ভোরে ঘুম থেকে ওঠে দেখতে পান দুটি গোয়াল ঘরের তালা কেটে দুলাল হোসেনের দুটি এবং তার বাবা মজিবর রহমানের দুটিসহ মোট চারটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ ৪০হাজার টাকা হবে বলে জানান দুলাল হোসেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Check Also

মাদক নির্মূলে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে: রেজাউল করিম বাদশা এমপি

বগুড়া সংবাদ :  দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *