সর্বশেষ সংবাদ ::

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বগুড়া সংবাদ :  বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে জনি (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টায় নিউ অটোমেটিক রাইস মিলে কাজ করতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত জনি দিনাজপুর জেলার চিরিরবন্ধর থানার মথুরাপুর ডাক্তারপাড়া গ্রামের আমিনের ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, নিহত জনি বেশ কয়েকদিন ধরে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের আন্দিকুমরা গ্রামের নিউ অটোমেটিক রাইস মিলে তার চাচা রাকিব এর সাথে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোরে কাজ করা সময় মেশিনের তার খুলতে গিয়ে তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়।
এ ব্যাপারে শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। লাশ পরিবারের লোকজনের নিয়ে গেছে।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *