সর্বশেষ সংবাদ ::

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান, একাডেমীক সুপারভাইজার জাহিদুল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ, রুবেল হোসেন, সাইফুল ইসলাম, আবু জাকারিয়া, পারভিন আক্তার, সিদ্দিকুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষক-কর্মচারী সমিতির নেতৃবৃন্দরা প্রধান অতিথি রুমানা আফরোজকে সম্মাননা প্রদান করেন।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *