সর্বশেষ সংবাদ ::

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর উপদেষ্টা হলেন কাহালু ও নন্দীগ্রাম আসনের সাবেক এম পি মোশারফ হোসেন

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর উপদেষ্টা হলেন কাহালু ও নন্দীগ্রাম আসনের সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দেশব্যাপী “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট”/২৪ইং এর আয়োজন কমিটি ঘোষনা করা হয়েছে। উক্ত টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা করা হয়েছে বগুড়া জেলা বিএনপির
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনকে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক করা হয়েছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক ও ইন্দিরা রোড ক্রীড়া চক্রের সভাপতি রফিকুল ইসলাম বাবুকে ও সদস্য সচিব করা হয়েছে সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার ও ওয়াল্ড ক্রিকের্টাস আসোসিয়েশনের বোর্ড অব ডিরেক্টর দেবব্রত পালকে।
৬ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা সহ ৩৪ সদস্য বিশিষ্ট আয়োজন কমিটি ঘোষনা করেন।

Check Also

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *