সর্বশেষ সংবাদ ::

স্কুল অব জার্নালিজম বগুড়ার মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :বুধবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ারী উল্লাহ মিলনায়তনে স্কুল অব জার্নালিজম বগুড়া আয়োজিত দিনব্যাপী মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েটর প্রশিক্ষণ কর্মশালা প্রতিষ্ঠানের পরিচালক এফ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী। অনুষ্ঠান উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আব্দুল মতিন, মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষনের মাধ্যমে কর্ম দক্ষতা অর্জন করে সত্য সুন্দর, ন্যায় ও ইনসাফের পক্ষে সাংবাদিকতা করতে হবে। সত্য সাংবাদিকতা করলে দেশ জাতি উপকৃত হবে। বর্তমান সাংবাদিকতা মাল্টিমিডিয়ার। কোন অহেতুক সংবাদ যেন কাউকে ঘায়েল করার জন্য না হয় সে বিষয়ে নজর দিতে হবে।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *