সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে থানা হামলা মামলায় গ্রেপ্তার ১


বগুড়া সংবাদ : বগুড়া সদর থানা হামলা মামলায় সানোয়ার হোসেন (৩৮) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন বগুড়ার গাবতলী উপজেলার পাসকাতুলি গ্রামের বাবলু মন্ডলের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলার জামুন্না পল্লীবন্ধু হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত। এছাড়া তিনি ছাত্র জীবনে আজিজুল হক কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আজ বুধবার (২৩ অক্টোবর) বিকেলে কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বগুড়া সদর থানার মামলার (নং ৩৩) ১৪৮ নং আসামি সানোয়ার হোসেনকে জামুন্না এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Check Also

বগুড়ায় ছোট ছেলের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় মা-বাবা ও বড় ছেলে গুরুতর আহত

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ছেলের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *