সর্বশেষ সংবাদ ::

জয়পুরহাটের ২টি আসনেই নৌকা

বগুড়া সংবাদ : জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদু ৯৬ হাজার ১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কার আব্দুল আজিজ মোল্লা ৪৭ হাজার ৭৭৬ ভোট পেয়েছেন। অপরদিকে, জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবু সাইদ আল মাহমুদ স্বপন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কার গোলাম মাহফুজ চৌধুরী অবসর পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।  রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

Check Also

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাকে মারধরের অভিযোগ , সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি

বগুড়া সংবাদ  :  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *