সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

বগুড়ায় ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ : শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে আহতদের দেখতে শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী আ স ম আব্দুল মালেক, ফুলবাড়ী থানা আমীর এ্যাডভোকেট শাহীন মিয়া, জামায়াত নেতা ইকবাল হোসেন, রায়হান আলী, হুসাইন মোহাম্মাদ মানিক, শফিক প্রমুখ। অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন আপনাদের রক্তের ঋণ শোধ হবার নয় ও আর সেই রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তিনি রোগীদের খোঁজ খবর নেন ও হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীদের সুস্থ্যতা কামনা করে দোয়া করেন। পরে তিনি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিককার আলম এমফিল, এমপিএইচ এর সাথে সাক্ষাত করেন। এ সময় সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *