সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল দু’জনের!

বগুড়া সদরে ঘন কুয়াশায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। বুধবার (৩ জানুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে নওদাপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন, অটোরিকশার চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোকলেসুর রহমান (৫৫) ও অটোরিকশার যাত্রী ওই উপজেলার সচিয়ানী পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, ঘন কুয়াশায় রংপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনার পর পিকআপ চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ার কাউকে গ্রেফতার সম্ভব হয়নি। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Check Also

বগুড়ায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আতিকুর রহমান আমরা কার্ডের সুবিধা চাই না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন

বগুড়া সংবাদ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *