সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় স্ত্রীর পক্ষে প্রচার , অনুসন্ধান কমিটির তলব অতিরিক্ত ডিআইজিকে

বগুড়ায় স্ত্রীর পক্ষে প্রচার , অনুসন্ধান কমিটির তলব অতিরিক্ত ডিআইজিকে

বগুড়া সংবাদ : বগুড়া-১ আসনে স্ত্রীর পক্ষে প্রচার ও সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বুধবার (৩ জানুয়ারি) বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার আদালতে সশরীরে হাজির হয়ে অভিযোগের লিখিত ব্যাখ্যা দিতেও উল্লেখ করা হয়েছে ওই নোটিসে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনের স্ত্রী বগুড়া- ১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি। লিপি ওই আসনে তবলা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।

নোটিসে বলা হয়, গত ২ জানুয়ারি দৈনিক বগুড়া অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আপনি হামিদুল হক মিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন। আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লিপির স্বামী। চাকরি থেকে একমাসের ছুটি নিয়ে একজন সরকারি কর্মকর্তা হয়ে এলাকায় এসে স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এ ছাড়া আপনার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে পুরো নির্বাচনী এলাকা বিপর্যন্ত করে রেখেছেন। সঙ্গে নির্বাচনী প্রচারে সরকারি গাড়ি ব্যবহার করছেন। যা আপনার পেশাগত আসদাচরণের পাশাপাশি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থির আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিসে আরও বলা হয়, কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, তা আগামীকাল ৪ জানুয়ারি আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ প্রদান করা হলো।

এ ব্যাপারে অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলন বলেন, ‘নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠি পেয়েছি। আগামীকাল সেখানে গিয়ে ব্যাখ্যা দিব।’

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *