সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

বগুড়া সংবাদ :  পত্নীতলায় উপজেলার দিবর ইউপির উত্তরামপুর গ্রামে শুক্রবার সাপের কাপড়ে মরিয়ম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানাগেছে, উপজেলার দিবর ইউপির উত্তরামপুর গ্রামের বাবুল আক্তার এর সাত বছরের শিশু কন্যা মরিয়ম বাড়ির বাহিরে বারান্দায় খেলার সময় একটি গোখরো সাপ কাপড় দেয়। বাড়ির লোকজন সহ স্থানীয়রা সাপটি তাৎখনিক মেরে শিশুটিকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার শিশু মরিয়মকে মৃত বলে ঘোষনা করেন।

এ বিষয়ে পত্নীতলা থানা ও পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সাথে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

বগুড়ায় এনসিপি নেতাকে জুতোপেটা করলেন নারী দল থেকে অব্যাহতি

বগুড়া সংবাদ : বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে জুতোপেটা করলেন এক নারী প্রশিক্ষণার্থী। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *