সর্বশেষ সংবাদ ::

কাহালুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুুর্ণামে›েন্টর ফাইনালে অংশগ্রহন করবে সদর ইউ পি বনাম পাইকড় ইউ পি

বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুুর্ণামেন্ট/২৪ইং আন্তঃ ইউনিয়ন ও পৌরসভা বালক (অনূর্ধ্ব-১৭) এর সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বীরকেদার ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে কাহালু সদর ইউনিয়ন পরিষদ ফাইনাল খেলার গৌর্বর অর্জন করে এবং মুরইল ইউনিয়ন পরিষদকে ১-০ গোলে হারিয়ে পাইকড় ইউনিয়ন পরিষদ ফাইনাল খেলার গৌর্বর অর্জন করে।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম, কাহালু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সুলতান আলী কবিরাজ, সহ-সভাপতি মো. আব্দুর রহিম সরদার, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলামুদি দর্শকবৃন্দ।
খেলা পরিচালনা করেন জুয়েল। তাকে সহযোগিতা করেন শফি মামুন ও জাহাঙ্গীর। খেলার ধারা ভাষ্যকার ছিলেন আল আমিন।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *