সর্বশেষ সংবাদ ::

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ

বগুড়া সংবাদ :পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কানছগাড়ী এলাকায় মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান সরকার, বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান তুহিন।

১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাহবুবুর রহমান লুলকার সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রজিব।

এ সময় ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়া মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : শনিবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের রুকন সমাবেশ কেন্দ্রীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *