সর্বশেষ সংবাদ ::

ধুনটে গোডাউন ঘরের তালা কেটে পাট চুরি!

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনটে গোডাউন ঘরের তালা কেটে পপ্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ১০০ মণ পাট চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে ধুনট-সোনামুখি সড়কের বেলকুচি ইটভাটার পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানাযায়, ধুনট উপজেলার উল্লাপাড়া গপ্রামের মঈন উদ্দিন ও কলেজপাড়া এলাকার বাসিন্দা পত্রিকার এজেন্ট সঞ্জয় কুমার পপ্রায় দুই মাস আগে পাট কিনে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি এলাকায় একটি ইটভাটার পাশের ভাড়া গোডাউন ঘরে মজুত করেন। সেখানে পপ্রায় ১ হাজার ২০০ মণ পাট মজুত করা হয়েছিল। শনিবার ভোর রাতের কোন এক সময় চোরচক্র ওই গোডাউন ঘরের তালা কেটে পপ্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ১০০ মণ পাট চুরি করে নিয়ে যায়।

ব্যবসায়ী ও বিভিন্ন জাতীয় পত্রিকার এজেন্ট সঞ্জয় কুমার জানান, শনিবার বিকেলে পপ্রতিদিনের মতো গুদামে গিয়ে সাটারের দুটি তালা কাটা অবস্থায় দেখতে পান। পরে গোডাউনের ভিতরে ঢুকে পাট কম দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তারা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পপ্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া চোর চক্রদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ওই বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।

Check Also

বগুড়ায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সমাবেশ ও মিছিল

বগুড়া সংবাদ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ ও মিছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *