সর্বশেষ সংবাদ ::

সিরাজগঞ্জে খুন ও ডাকাতি মামলার আসামি বগুড়ার শফিকুল ইসলাম গ্রেফতার

সিরাজগঞ্জে খুন ও ডাকাতি মামলার আসামি বগুড়ার শফিকুল ইসলাম গ্রেফতার

বগুড়া সংবাদ :অদ্য ০১ জুলাই ২০২৪ খ্রিঃ রাত ০১.৫৫ ঘটিকায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল র‌্যাব-১৪ ও র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় “শেরপুর জেলার সদর থানাধীন লক্ষীডাঙ্গী এলাকায়” একটি অভিযান পরিচালনা করে “বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-২৬(৭)১৩, জিআর নং-১৬৩/১৩, ধারা-৩৯৬ পেনাল কোড এর খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামি মোঃ শফিকুল ইসলাম (৩৪), পিতা- ইউনুস আলী, সাং-সরাইচন্ডি, থানা ও জেলা-সিরাজগঞ্জ।

 গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হবে।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *